ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা....এলজিআরডি মন্ত্রীর সাড়ে ৪ হাজার কোটির প্রকল্পের ব্যয় বৃদ্ধি সাড়ে ১৬ হাজার কোটি, নেপথ্যে আসিফ মাহমুদ পিডিবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ, পদোন্নতি ও চাকরি প্রবিধান নিয়ে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে মাদক ও চাঁদাবাজি বাধা দেওয়া বিএনপি নেতা সেলিম রেজা চৌধুরীর বাসায় গুলি, আসামী গ্রেফতার দেরীতে অফিসে আসা কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে'শোকজ,ডিএসসিসি প্রশাসক বিটিভির ঐতিহ্যবাহী লাল-সবুজ লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়ে সমালোচনায় বিটিভির ঐতিহ্যবাহী লাল-সবুজ লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়ে সমালোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি আন্তর্জাতিক বাজারে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা....এলজিআরডি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৫ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৮ এ এম
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা....এলজিআরডি মন্ত্রীর

দেশের টেকসই উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে’র সঙ্গে মতবিনিময় কালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দিতে বিশ্বব্যাংকের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, পল্লী উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।

এসব কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।

এলজিআরডি মন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)