ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক ● রোগীদের ভাতে মিললো পোকা,ওষুধ রাখার জায়গায় ঘুমায় কুকুর-বিড়াল ● ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে....বিজিবি মহাপরিচালক ● ময়মনসিংহের হালুয়াঘাট থানায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন ● ৬ কোটি পোশাকের ২৫ কোটি ডলারের অর্ডার বাতিল করেছে বিদেশি গ্রাহক....বিজিএমইএ ● বাংলাদেশি নাগরিক সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন ● যশোর বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বই ছাপা বন্ধের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সমাজসেবা অধিদফতরের জরুরী বার্তা

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ শুরু, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখার পরামর্শ

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১১:৪৭ এ এম
ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ শুরু, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখার পরামর্শ

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।

এর অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন।

রবিবার(২২ নভেন্বর) এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদফতর।

সম্প্রতি সমাজসেবা অধিদফতরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।

প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।তথ্য সংগ্রহকারীরা

অতি শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ সবের মধ্যে রয়েছে- যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি; পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ।

বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।

এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে।

পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়, ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে।

কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাঁকে কোনো টাকা দেওয়া যাবে না।

তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করা হয়েছে।

সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)