ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে...আন্তঃশিক্ষা বোর্ড ফিফা সভাপতির নিজ দেশ সুইজারল্যান্ডেই তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ আগামী ০১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ইরান উত্তেজনায় বিশ্বজুড়ে চাপ ১০ হাজার সেনা পাঠাতে ভাবছেন ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠক আজ ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নতুন বাস্তবতা অর্থপাচার ও প্রতারণার অভিযোগে গাইবান্ধার মন্দির সভাপতি হরিদাস গ্রেফতার মেসিকে ‘ঘুম পাড়াবে’ ইংল্যান্ড, ব্রিটিশ তারকা জো কোলের হুংকার মডেল মসজিদেও হরিলুট:১৩ কোটির খরচ ২১ কোটি উল্লেখ,তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষায়...ছাত্রশিবি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১১:১৫ এ এম
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবর তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন।

রাষ্ট্রীয় ও রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশের আইন ও সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)