ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টি

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৭ পিএম
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দেশের গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট শেখ হাসিনার সময় থেকেই চলে আসছে। ওই সময় থেকেই দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। বর্তমানে সেই সংকট ও সমস্যাগুলো এখনো বিদ্যমান রয়েছে।

তিনি বলেন, গত সাত মাসে সরকার যদি যথাযথ উদ্যোগ নিত, তাহলে বিদ্যমান সংকট মোকাবিলা করা তুলনামূলকভাবে সহজ হতো।

‘চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে সাতারকুলের মানুষ’ স্থানীয় রাজনীতির প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, সর্বশেষ নির্বাচনে সাতারকুলের মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছেন।

ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবেন না বলে তিনি মন্তব্য করেন। উন্নয়ন বরাদ্দে সমতার দাবি বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারি দলের মতো বিরোধী দল উন্নয়ন বরাদ্দ পায় না।

ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকার উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা সম্ভব হয় না। তার মতে, এলাকার উন্নয়নের জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে সমান বরাদ্দ নিশ্চিত করা উচিত।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)