ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন সোনারগাঁয়ে সড়ক ও জনপদের হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে ৪০০পিস চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা বিশেষজ্ঞ আলেমদের মতামত নিয়ে শরিয়াসম্মতভাবে পাস করুন সুরক্ষা দিতে নতুন তামাকপণ্যের বিস্তার রোধ করতে হবে....জহির উদ্দিন স্বপন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল যশোর :

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ১২:২৪ এ এম
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ

ভারতে দালাল এর খপ্পরে পড়ে এক বছর থেকে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ।

এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৪ জন নারী।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এদের সকলকে হস্তান্তর করেন। এরা ভারতের পুলিশের কাছে আটক হয়ে জেলখানায় যায়।

সেখান থেকে এদের বেসরকারী একটি সংস্থা ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে।

ফেরত আসারা হলো, আজিজুর রহমান এর ছেলে আশিক শিকদার (২৭), দেলোয়ার এর ছেলে তাজুল ইসলাম (২৯), মৃত আব্দুল হালিম ছেলে জীবন মিয়া (২৯), দুদু মিয়া পাইক ছেলে সুজন মিয়া (২৪), মৃত আব্দুর রহমান ছেলে জাকির মন্ডল (২৫), আব্দুল গাজী ছেলে নাজির গাজী (৩১), মৃত আব্দুল বাকী ছেলে উজ্জল হোসেন (৩৬),

মজিব ইসলাম উদ্দিন ছেলে সাকিব (২৮), চাঁদ আলম এর ছেলে কামরুজ্জামান কাজল (৩৪), আলাউদ্দিন ছেলে ইব্রাহিম আলী (৩২), মহসিনের ছেলে মাসুদ মিয়া (২৪), চন্দ্রা গাইনি ছেলে পলিন গাইনি (৩২), সালাম খাঁর ছেলে রহিম (২৩), নূর আলীর ছেলে রুহুল ইসলাম (৩২),

আবুল হোসেনের ছেলে জালাল উদ্দিন(২৫), নূর ইসলাম সর্দারের ছেলে ইসমাইল (৩১), খোরশেদ আলমের ছেলে মাহরুপ বিল্লাহ সর্দার (৩১), খোরশেদ আলমের ছেলে ইসমাইল হোসেন (২১), আলমগীর মোল্লার ছেলে জীবন মোল্যা (৩২), সুলতান আলীর ছেলে সান্টু আলী (৩২), আলমগীর সরকারের ছেলে নাঈম সরকার (২৩), সুরুজ মিয়ার মেয়ে তহমিনা (২৬),

আবু হাসানের মেয়ে মোছা মরিয়ম (২৫), বেলাল হোসেনের মেয়ে রাতুল খান (২৪), আব্দুল হোসেনের ছেলে আবু ইউসুপ (২৭), মৃত বাছচা মিয়ার ছেলে আনোয়ার (৩০), দীন ইসলামের ছেলে রফিজ (২৬), অথৈ আলীর ছেলে শহিদ প্রামাণিক (৩২), মৃত জুলিয়াস হোসেনের মেয়ে সুরাইয়া আক্তার (২৪),

নূর কবিরের ছেলে ইসমাইল হোসেন (৩২), আব্দুল জাব্বারের ছেলে আসাদ উজ্জামান (৩১), আব্দুল মান্নানের ছেলে ইয়াছিন মিয়া (২৫), আব্দুল সাত্তারের ছেলে ইকবাল হোসেন (২৩), বাবুল হাসানের ছেলে শরিফুল ইসলাম (৩২), রুনাছং রানার ছেলে দিলীপ রানা (২৫), কুদ্দুস মোল্লার ছেলে শাহীন মোল্যা (৩৪), রেহাজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ সুমন (৩২), মো: ইব্রাহীমের ছেলে ইমরান হোসেন (৩৪) ও রাউল সরদার ছেলে জেসান সরদার (৩২)। এদের সকলের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এরা সকলে ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় যায়। পরে সেদেশের পুলিশের হাতে এরা আটক হয়।

বিভিন্ন মেয়াদে সাজা শেষে এদেরকে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে একটি বেসরকারি শেল্টার হোমে তাদের আশ্রয় হয়।

পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেশে ফিরে এসেছে।

ইমিগ্রেশনের আনুমানিকতা শেষ করে এদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

পরে থানা থেকে এদেরকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাদের নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।

ফেরত আসাদের গ্রহনকারী যশোর মহিলা আইনজীবি সমিতির এরিয়া কোয়াঅর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, ফেরত আসাদের থানা থেকে আনুষ্ঠানিকতা শেষে যশোরের নিজস্ব শেল্টার হোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করবে বলে তারা জানায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)