ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে আগুন অধিবেশন চলাকালে রুমিন ফারহানাকে অশালীন গালি দেয়ার অভিযোগ বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে...প্রধানমন্ত্রী পাবনা রূপপুর অগ্নিকাণ্ড,তদন্ত কমিটি গঠন, নির্মাণ-কমিশনিং কার্যক্রম স্বাভাবিক বিচার দাবি নিউইয়র্কে সংখ্যালঘু নির্যাতন-হত্যা-ধর্ষণ বন্ধে র‍্যালি ঢাকা-৫ দখলবাজ, মাদক,সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন শহর....নবী উল্যাহ নবী অস্ট্রেলিয়াতে জমকালো আয়োজনে "ঢাকা সিডনি ইনসাইডার"উদ্বোধন বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন, নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধের ২৩জন গ্রেপ্তার গাঁজা ও ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন, নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৬:১৬ পিএম
বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন, নিয়ন্ত্রণে  আনেন ফায়ার সার্ভিস সদস্যরা

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেইটে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে সঙ্গে খুব বজ্রপাত হচ্ছিল।

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুনে শিখা জ্বলতে দেখা যায়।

এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রী মহোদয়ের বাড়িতে আগুন ধরার আমরা খবর পেয়েছি।

সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)