ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে আগুন অধিবেশন চলাকালে রুমিন ফারহানাকে অশালীন গালি দেয়ার অভিযোগ বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে...প্রধানমন্ত্রী পাবনা রূপপুর অগ্নিকাণ্ড,তদন্ত কমিটি গঠন, নির্মাণ-কমিশনিং কার্যক্রম স্বাভাবিক বিচার দাবি নিউইয়র্কে সংখ্যালঘু নির্যাতন-হত্যা-ধর্ষণ বন্ধে র‍্যালি ঢাকা-৫ দখলবাজ, মাদক,সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন শহর....নবী উল্যাহ নবী অস্ট্রেলিয়াতে জমকালো আয়োজনে "ঢাকা সিডনি ইনসাইডার"উদ্বোধন বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন, নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধের ২৩জন গ্রেপ্তার গাঁজা ও ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পুলিশের বিশেষ অভিযানে

সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধের ২৩জন গ্রেপ্তার গাঁজা ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধের ২৩জন গ্রেপ্তার গাঁজা ও ইয়াবা উদ্ধার

‎সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার ‎গাঁজা- ইয়াবা উদ্ধার ‎ ‎

 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদক ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (ওসি) মহম্মদ আব্দুল বারিক। ‎ ‎

গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, দস্যুতার অভিযোগে ৪ জন এবং মাদক সেবনের অভিযোগে ১৪ জন ।

এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, রুপা বেগম (২১), মিনা আক্তার (২৮), তারা সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার এলাকার বাসিন্দা। ‎

ওয়ারেন্টভুক্তরা হলেন—সোনারগাঁয়ের মনাইকান্দি এলাকার রুবেল, বেহাকৈর এলাকার জুবায়ের খন্দকার এবং হাবিবপুর এলাকার সাদ্দাম। ‎

‎দস্যুতার অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন,আমিনুল ইসলাম মানিক (২০), ইমন (১৯), আলামিন হোসেন ওরফে সম্রাট (১৯) এবং সাব্বির (২০)।

‎এ ছাড়া মাদক সেবনের অভিযোগে শামসুজ্জামান (৫৫), জোবায়ের (২০), আনোয়ার কাজী (৪২), বাবু প্রধানিয়া (২৫), আব্দুল্লাহ (৪০), ইমরান (৩০), টিটু (৪০), ফাহিম ওরফে হিমেল (২০), মাসুম মোল্লা (৩৮), মো. হালিম (৩৫), রায়হান (২৯), নয়ন (২৭), ফারদিন আহাম্মেদ (২৬) ও মাছুম মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়। ‎

‎সোনারগাঁ থানার (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)