ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে আগুন অধিবেশন চলাকালে রুমিন ফারহানাকে অশালীন গালি দেয়ার অভিযোগ বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে...প্রধানমন্ত্রী পাবনা রূপপুর অগ্নিকাণ্ড,তদন্ত কমিটি গঠন, নির্মাণ-কমিশনিং কার্যক্রম স্বাভাবিক বিচার দাবি নিউইয়র্কে সংখ্যালঘু নির্যাতন-হত্যা-ধর্ষণ বন্ধে র‍্যালি ঢাকা-৫ দখলবাজ, মাদক,সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন শহর....নবী উল্যাহ নবী অস্ট্রেলিয়াতে জমকালো আয়োজনে "ঢাকা সিডনি ইনসাইডার"উদ্বোধন বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন, নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধের ২৩জন গ্রেপ্তার গাঁজা ও ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১ জন

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৬ পিএম
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১ জন

নারায়ণগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের  উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এবং ৩ নম্বর ওয়ার্ডের বটতলা মোড়, আদর্শনগর খেলার মাঠ, নিমাইকাশারী বাজার ও বাঘমারা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে এসব এলাকা থেকে ওই ১১ জনকে আটক করা হয়। অভিযানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

পুলিশ আরও জানায়, একই সময়ে নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানাতেও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)