ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে আগুন অধিবেশন চলাকালে রুমিন ফারহানাকে অশালীন গালি দেয়ার অভিযোগ বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে...প্রধানমন্ত্রী পাবনা রূপপুর অগ্নিকাণ্ড,তদন্ত কমিটি গঠন, নির্মাণ-কমিশনিং কার্যক্রম স্বাভাবিক বিচার দাবি নিউইয়র্কে সংখ্যালঘু নির্যাতন-হত্যা-ধর্ষণ বন্ধে র‍্যালি ঢাকা-৫ দখলবাজ, মাদক,সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন শহর....নবী উল্যাহ নবী অস্ট্রেলিয়াতে জমকালো আয়োজনে "ঢাকা সিডনি ইনসাইডার"উদ্বোধন বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন, নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধের ২৩জন গ্রেপ্তার গাঁজা ও ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫৩ পিএম
ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে আগুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বরে সড়কের উত্তর পাশে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে অবস্থিত এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এখন পর্যন্ত আগুনে কেউ আহত বা ভবনের ভেতরে আটকা পড়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)