ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

২য় থেকে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, ১ম শ্রেণিতে লটারি যুক্তরাজ্য ভাঙতে তিন দেশের চুক্তি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা নেইমারকে ছাড়াই তরুণদের নিয়ে ব্রাজিল গড়তে চান....আনচেলত্তি ডাকসু থেকে পাকিস্তানী নেতা জিন্নাহর ছবি অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম....ছাএদল ২২ হাজার রুপি তে বাংলাদেশের ভূয়া এমবিবিএস সার্টিফিকেট তৈরি হচ্ছে কলকাতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক অংশীদার এখন...যুক্তরাষ্ট্র দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে...আসিফ মাহমুদ নভেম্বরের মাঝামাঝিতে শুরু স্থানীয় সরকার নির্বাচন...নির্বাচন কমিশন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত....স্পিকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শাপলা প্রতীকে ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটোয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজার পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে জুলাই শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন নাহিদ ইসলাম।

মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)