ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

২য় থেকে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, ১ম শ্রেণিতে লটারি যুক্তরাজ্য ভাঙতে তিন দেশের চুক্তি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা নেইমারকে ছাড়াই তরুণদের নিয়ে ব্রাজিল গড়তে চান....আনচেলত্তি ডাকসু থেকে পাকিস্তানী নেতা জিন্নাহর ছবি অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম....ছাএদল ২২ হাজার রুপি তে বাংলাদেশের ভূয়া এমবিবিএস সার্টিফিকেট তৈরি হচ্ছে কলকাতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক অংশীদার এখন...যুক্তরাষ্ট্র দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে...আসিফ মাহমুদ নভেম্বরের মাঝামাঝিতে শুরু স্থানীয় সরকার নির্বাচন...নির্বাচন কমিশন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত....স্পিকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র

চোরের মায়ের বড় গলা’- আসিফ মাহমুদের উদ্দেশে রাশেদ খাঁন

আ জা ডেক্স

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১১ পিএম
চোরের মায়ের বড় গলা’- আসিফ মাহমুদের উদ্দেশে রাশেদ খাঁন

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বর্তমান অবস্থাকে ‘চোরের মায়ের বড় গলা’র সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

একই সঙ্গে আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন এবং অর্থ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য ও অভিযোগ করেন রাশেদ খাঁন।

আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশনের অভিযোগ:

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছে!

অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে সে পুনর্বাসন করেছে, সেটা আমি জানি।

এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদকে আমি সরাসরি কয়েকবার সতর্ক করেছি।

কিন্তু সে তোয়াক্কা করেনি!’ তিনি আরও দাবি করেন, বিষয়টি এনসিপির প্রত্যেক নেতা জানেন।

তার ভাষ্য, সে সময় তিনি আসিফ মাহমুদের বিষয়টি এনসিপির নেতাদের জানালে তারা তাকে বলতেন, ‘ভাই, আসিফ তো আমাদের কেউ না! তার সাথে এনসিপির কোনো যোগাযোগ ও সম্পর্ক নাই!’

রাশেদ খাঁন আরও লেখেন, দুর্নীতি ও বিতর্কের দায় এড়াতে নাহিদ ইসলামও বিভিন্ন সময়ে গণমাধ্যমে বলেছেন, দুজন ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।

বড় অঙ্কের অর্থ লেন-দেনের অভিযোগ:

আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন বলেও দাবি করেছেন রাশেদ খাঁন। তার ভাষ্য, এ তথ্য তিনি নিজে জানেন।

তিনি লেখেন, ‘আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলো।

যে তথ্য আমি নিজে জানি। এছাড়া সেসময় আসিফের এপিএস মোয়াজ্জেম বেশকিছু তথ্য আমার কাছে আসে।’

রাশেদ খাঁন জানান, আসিফ মাহমুদ ও তার এপিএস মোয়াজ্জেমকে ঘিরে পাওয়া এসব তথ্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে জানিয়েছিলেন।

তার দেওয়া তথ্য পাওয়ার পর ওই উপদেষ্টা তাকে বলেছিলেন, ‘আমরা যে বেতন পাই, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়!

স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?’

‘এসব তথ্য জানে নাহিদ-আখতাররা’:

এনসিপির শীর্ষ নেতাদের নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ দলের সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়ান না, সেই প্রশ্ন তুলে রাশেদ খাঁন দাবি করেন, এর কারণ তারা এসব তথ্য সম্পর্কে অবগত।

তিনি আরও লেখেন, ‘দেখেন, নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়ায় না? কারণ তারা সবাই এসব তথ্য জানে!’

পোস্টের শেষাংশে আসিফ মাহমুদকে উদ্দেশ করে রাশেদ খাঁন লেখেন, ‘চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদের অবস্থাও সেরকম হয়েছে!’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)