Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজশাহী প্রধান কার্যালয় উদ্বোধন

রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক রাজশাহী

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৯:১৭ পিএম
রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা

দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হায়দারকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

‎শুক্রবার (০৭ আগস্ট)২০২৬ বিকাল ৪টায় রাজশাহী নগরীর সপুরা শালবাগানে অবস্থিত দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার রাজশাহী প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ‎

এ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হায়দারকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান কার্যালয়ের সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মো. সোহেল রানা, বার্তা সম্পাদক রাকিবুল ইসলাম, রাজশাহী জেলা স্টাফ রিপোর্টার মরিয়ম খাতুন, সিনিয়র স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার লিটন আলী, কাজী আব্দুল আলীম ও ইউনুস আলী, ফটোসাংবাদিক কবীর হোসেন, স্টাফ রিপোর্টার মামুন সরদার এবং ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহাবুব আলম। ‎ সংক্ষিপ্ত বক্তব্যে সম্পাদক ও প্রকাশক আবু হায়দার বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা।

সাহসিকতার সঙ্গে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।

একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে।” ‎

এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে জনস্বার্থে কাজ করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)