Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আজ স্কুল বন্ধ। অথচ এই দিনটা হয়তো দেখতেই হতো না! এক,দুই দিনের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একজন কর্মকর্তা শেখ হাসিনাকে তাড়িয়েছি,যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে...জামায়াতের আমির রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রাজনৈতিক বিতর্ক নয়,গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান...স্থানীয় সরকার মন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি...আইনমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি নয়...ডোনাল ট্রাম্প মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় জ্বালানি ও রেমিট্যান্সে সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ‘সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই...মো: শাহাবুদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পল্লী উন্নয়ন একাডেমী বগুড়াতে

রাজনৈতিক বিতর্ক নয়,গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান...স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক বগুড়া

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৩:০৯ পিএম
রাজনৈতিক বিতর্ক নয়,গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান...স্থানীয় সরকার মন্ত্রীর

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর।

বগুড়া, ২৫ জুলাই (শনিবার) রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে কৃষকের আয় বাড়াতে হবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

শনিবার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া-তে '৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন-২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন এবং একটি লটকন গাছের চারা রোপণ করেন। মন্ত্রী বলেন, দেশে রাজনীতি নিয়ে আলোচনা বেশি হলেও গবেষণা ও উদ্ভাবনের সাফল্য যথাযথ গুরুত্ব পায় না।

অথচ গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি গণমাধ্যমকে এসব সাফল্য আরও বেশি তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, কৃষকের সবচেয়ে বড় সমস্যা উৎপাদন নয়, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

কোল্ড স্টোরেজ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গবেষণা বাড়ানোর পাশাপাশি এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক উদ্যোগ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থায় যুক্ত হলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি কৃষকরাও লাভবান হবেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং জনপ্রশাসন সচিব মোঃ এহছানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)