নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে ১ হাজার মিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মুসারচর বেবি স্ট্যান্ড থেকে ভূঁইয়া বাড়ি মসজিদ হয়ে সাদেকের বাড়ি পর্যন্ত এ রাস্তা নির্মাণ করা হবে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। সোনারগাঁও উপজেলা এলজিডির প্রায় ১ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে রাস্তাটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজ।
জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও উন্নয়ন প্রয়োজন ছিল।
আরসিসি রাস্তা নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান।