ঢাকা, বাংলাদেশ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঠাকুরগাঁও প্রেসক্লাব নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় কুসুম কলি সু ফ্যাক্টরি রক্ষায় সরকারের সহযোগিতা চাইলেন নারী উদ্দোক্তা....নাজমা খাতুন শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই....চিফ প্রসিকিউটর যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪, মামলা ৬১ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনে নতুন নীতিমালা আসছে, ৪ হাজার বাংলাদেশির ভিসা বা‌তিল ক‌রে‌ছে আরব আমিরাত, সমাধানের চেষ্টা চলছে...নূরুল হক নূরু, সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চাই....রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের হাইকোর্টে জামিন লাভ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০২ পিএম
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার ০৬ সেপ্টেম্বর  বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাস ষ্টান্ড ও বেসিক শিল্পনগরী এলাকায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

অভিযানে শফিকুল ইসলাম নামে এক দোকানীকে ১০ হাজার ও বেসিক শিল্পনগরী এলাকায় আসাদুজ্জামান নামে অপর এক ব্যবসায়ীকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফাইরুজ তাসনিম জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় আইন এবং বিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা ছাড়াও সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)