Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁয়ে এসিল্যান্ড ও প্রধান সহকারীর স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি,থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৫:৩৩ পিএম
সোনারগাঁয়ে এসিল্যান্ড ও প্রধান সহকারীর স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি,থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর এবং পেশকারের স্বাক্ষর জাল করে ভুয়া সরকারি আদেশপত্র, নামজারি খতিয়ান ও কিউআর কোডযুক্ত ডিসিআর তৈরি করে প্রতারণার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম শাহিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত আরিফুল ইসলাম শাহিন উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের ফটিক চাঁনের ছেলে। তিনি পেশায় একজন মুহুরী (দলিল লেখকের সহকারী) বলে জানা গেছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে ভুক্তভোগী মো. আব্দুল কাদির কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে জানান, তার বিচারাধীন বিবিধ মামলা নং-৭৮৩/২৩ দ্রুত নিষ্পত্তি করে নামজারি সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে শাহিন তার কাছ থেকে চুক্তি বাবদ ৪০ হাজার টাকা নেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মামলার চূড়ান্ত রায় হওয়ার আগেই শাহিন একটি কথিত সরকারি আদেশপত্র, নামজারি খতিয়ান নং-১১৮১১/২০২৫-২৬ এবং কিউআর কোডসংবলিত একটি ডিসিআর সরবরাহ করে দাবি করেন যে, নামজারির কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পরবর্তীতে নথিপত্রের সত্যতা যাচাই করতে ভুক্তভোগী সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস ও কাঁচপুর রাজস্ব সার্কেল অফিসে গেলে জানতে পারেন, মামলাটি এখনও বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি।

অভিযোগ অনুযায়ী, সহকারী কমিশনার (ভূমি), পেশকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে এসব ভুয়া নথি তৈরি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “মামলাটি আমার আদালতে বিচারাধীন থাকা অবস্থায় শাহিন নামে এক ব্যক্তি আমার এবং পেশকারের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশপত্র, নামজারি খতিয়ান ও ডিসিআর তৈরি করে ভুক্তভোগীর কাছে সরবরাহ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি অত্যন্ত গুরুতর। ইতোমধ্যে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “ঘটনার বিষয়ে সোনারগাঁ থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)