Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নানা অনিয়ম ও হয়রানির অভিযোগে

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ১২:০০ এ এম
আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারকে নানা অভিযোগে রংপুরে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে কুমিল্লার দেবিদ্বার থানা ছিলেন। সোনারগাঁয়ে যোগদানের আড়াই মাসের মাথায় তার এ বদলির আদেশ দেয় পুলিশ সদর দপ্তর।

রোববার ২৭ জুলাই অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

তিনি গত ০৭ মে সোনারগাঁ থানায় যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি গোলাম সারোয়ার সোনারগাঁয়ে যোগদানের পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনীতিকের সঙ্গে যোগসাজশে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে।

সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশ গ্রেপ্তার দেখালে তা নিয়েও সমালোচনা হয়।

ওই পরীক্ষার্থীদের পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে ‘যোগসাজশ’ করে এ গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে।

এ ছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এক প্রবাস ফেরত এক ব্যক্তির কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি না হলেও পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মোটা অংকে রফাদফা শেষে ১৫৪ ধারায় আদালতে প্রেরণ করে। পরবর্তীতে জামিনে আসে গ্রেপ্তারকৃতরা।

গত আড়াই মাসে কমপক্ষে ১৩ জনের সঙ্গে রফাদফা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

ওসি গোলাম সারোয়ার যোগদানের পর থেকে ডাকাতি, ছিনতাই, মাদক, হত্যা ও ধর্ষণ বেড়ে যায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)