ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার অভিযোগ ঢাকা ৫ আসন এমপির বিরুদ্ধে সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভায় অনুষ্ঠিত, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করলেন সরকার জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসিকে থামাতে বিশেষ পরিকল্পনায় স্পেন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১২:১১ পিএম
মেসিকে থামাতে বিশেষ পরিকল্পনায় স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে লিওনেল মেসিকে ঘিরেই সবচেয়ে বড় কৌশল সাজাচ্ছে স্পেন।

তবে আর্জেন্টাইন অধিনায়ককে আটকাতে শুধু একজন খেলোয়াড়ের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

একই সঙ্গে তরুণ তারকা লামিনে ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা না করারও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, চলতি বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্ট করা মেসি যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

তাই তাকে নিয়ে স্পেনের পরিকল্পনা থাকবে, তবে সেটি ব্যক্তিনির্ভর নয়, দলগত। মেসিকে ঘিরে নিজের কোচিং জীবনের একটি স্মৃতিও তুলে ধরেন স্পেন কোচ।

তিনি বলেন, ‘স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। মেসি নামের একটি ছেলেকে নিয়ে আমি অনেক ভালো কিছু শুনেছিলাম। তাকে শুরু থেকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম ৭০তম মিনিট পর্যন্ত স্কোর শূন্য ছিল।

যখন তাকে মার্ক করা খেলোয়াড় লাল কার্ড দেখল, তারপর সে ১৫ মিনিটে চার গোল করেছিল।

এর মানে কী? তাকে কি আমরা মার্ক করব? না। কিন্তু আমরা কি তাকে কড়া নজরে রাখতে যাচ্ছি? হ্যাঁ।’

ফাইনালের আগে মেসির সঙ্গে ১৯ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের তুলনা নিয়ে আলোচনাও চলছে। তবে এ ধরনের তুলনা তরুণ ফুটবলারের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করতে পারে বলে মনে করেন দে লা ফুয়েন্তে।

এ বিষয়ে তিনি বলেন, ‘মেসি অদ্বিতীয়। সে এক বিশাল প্রতিভা। সর্বোপরি, সে তরুণ খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত।

কিন্তু লামিনেকে লামিনে থাকতে হবে। আমি মনে করি আমরা তাকে সমর্থন দিয়ে সাহায্য করতে পারি, আমরা তাকে যেমন লামিনে হিসেবে চিনেছি, তাকে সেভাবেই থাকতে দিয়ে সাহায্য করতে পারি।’

বিশ্বকাপের ফাইনালে তাই একদিকে যেমন থাকবে মেসিকে থামানোর স্পেনের কৌশল, অন্যদিকে নিজেদের তরুণ প্রতিভাকে স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়ার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তথ্যসূত্র: বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)