ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার অভিযোগ ঢাকা ৫ আসন এমপির বিরুদ্ধে সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভায় অনুষ্ঠিত, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করলেন সরকার জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফুটবলের সবচেয়ে বড় আসরের শতবর্ষ

এবার ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:৩৩ এ এম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:৪১ এ এম
এবার ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ

বিশ্বকাপের ২৪তম আসরের মূল আয়োজক মরক্কো, স্পেন ও পর্তুগাল।

তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

প্রথম বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে।

শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এবারও সেখানে একটি উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে।

এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টাল এবং প্যারাগুয়ের আসুনসিওনের এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব স্টেডিয়ামেও একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকায়। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, সারাগোসা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো শহরে ম্যাচ হবে।

পর্তুগালের লিসবন ও পোর্তো এবং মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঞ্জিয়ারের স্টেডিয়ামগুলোও ম্যাচ আয়োজন করবে।

আয়োজক হওয়ায় মরক্কো, স্পেন, পর্তুগাল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ বা ১৪ জুন মূল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ।

ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। তবে ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করেনি ফিফা। প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে এবং ম্যাচ হচ্ছে ১০৪টি। এই নতুন কাঠামো সফল হলে ২০৩০ বিশ্বকাপেও ৪৮ দলের ফরম্যাট বহাল থাকতে পারে।

যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফিফা। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

এ প্রস্তাব বাস্তবায়িত হলে দক্ষিণ আমেরিকার তিন আয়োজক দেশেও আরও বেশি ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে।

এছাড়া বিশ্বকাপের বাছাইপর্ব নিজ নিজ মহাদেশীয় ফুটবল সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা নতুন চ্যাম্পিয়ন্স লিগ-ধাঁচের বাছাইপর্ব চালুর পরিকল্পনা করছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)