ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার অভিযোগ ঢাকা ৫ আসন এমপির বিরুদ্ধে সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভায় অনুষ্ঠিত, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করলেন সরকার জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, ৯ম ব্যালন ডি’অরের হাতছানি মেসির

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ১০:০৮ এ এম
১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, ৯ম ব্যালন ডি’অরের হাতছানি মেসির

ফুটবল ইতিহাসে প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। তবু তার গল্প যেন শেষ হওয়ার নয়।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন অধিনায়কের সামনে দাঁড়িয়ে আছে এক রাতেই একাধিক ঐতিহাসিক কীর্তি গড়ার সুযোগ।

বিশ্বকাপ, গোল্ডেন বুট, গোল্ডেন বল ও ব্যালন ডি’অরের লড়াইয়ে ভাগ্য বদলে দিতে পারে মাত্র ৯০ মিনিট।

ফাইনালের আগে চলতি বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ছিলেন মেসি।

তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে কিলিয়ান এমবাপে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে যান।

তার অ্যাসিস্টও ৪টি। ফলে গোল্ডেন বুটের শীর্ষে উঠে গেছেন ফরাসি তারকা। এ অবস্থায় প্রথমবারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে অন্তত দুটি গোল করতে হবে মেসিকে।

সেই সঙ্গে আর্জেন্টিনাকে শিরোপা জয়ের পথেও এগিয়ে নিতে হবে অধিনায়ককে।

ছয়টি বিশ্বকাপ খেললেও এখনো এই পুরস্কার জেতা হয়নি তার। শুধু গোল্ডেন বুটই নয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয়েরও সবচেয়ে শক্তিশালী দাবিদার মেসি।

এর আগে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে এই সম্মান পেয়েছিলেন তিনি। এবারও গোল্ডেন বল জিততে পারলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনবার এই পুরস্কার জয়ের নজির গড়বেন আর্জেন্টাইন মহাতারকা।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছিলেন মেসি। এবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি তার সামনে। এই কীর্তি গড়তে পারলে সর্বকালের সেরা ফুটবলার নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ হবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

ফাইনালের ফল ব্যালন ডি’অরের দৌড়েও বড় প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালের ব্যালন ডি’অর নির্ধারণে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হবে।

সেই হিসাবে বিশ্বকাপের অবদান থাকবে সবচেয়ে বেশি। এই সময়ের মধ্যে ক্লাব ও জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৪৫ গোল করেছেন মেসি।

ইন্টার মায়ামির জার্সিতে যেমন দুর্দান্ত ছন্দে আছেন, তেমনি আর্জেন্টিনার হয়েও ধারাবাহিকভাবে জ্বলে উঠেছেন তিনি।

ফলে ক্যারিয়ারের নবম ব্যালন ডি’অর জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

স্পেনের বিপক্ষে ফাইনাল তাই শুধু আরেকটি ম্যাচ নয়, মেসির জন্য এটি হতে পারে ইতিহাস পুনর্লেখার মঞ্চ।

একটি স্মরণীয় রাতই তাকে বিশ্ব ফুটবলের আরও অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায় পৌঁছে দিতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)