ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হালাল উপার্জনের পথ দেখিয়েছে আল-কোরআন ● সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সুরতহাল প্রতিবেদনে যা আছে ● চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোটগ্রহণ শেষ,চলছে গণনা ● মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেয়ার নির্দেশ ● পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক করেছে....কাস্টমস গোয়েন্দা ● তাহসিফ সাউরির সব বিষয় জেনে কথা বলব....স্বরাষ্ট্রমন্ত্রী ● যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সেমিনার রবিবার,১ নভেম্বরের ● এই 'বিগ-বি' প্রকল্প, বাংলাদেশের সঙ্গে কেন ভারতকেও চায় জাপান...? ● কে হতে যাচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা অনূর্ধ্ব ১৫

চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৫:৫৯ পিএম
চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ টায়ারের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর  আজারবাইজানের বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

এই প্রতিযোগিতায় আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দল মাঠে নামে। ম্যাচ হয় ২০ মিনিট করে দুই অর্ধে।

ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন বায়েজিদ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখান পাভেল। ২৪ ও ৩৬ মিনিটে দুটি গোল করেন তিনি।

দলের হয়ে শেষ গোলটি করেন শাবক। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আজারবাইজানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

পঞ্চম স্থান অর্জন করা ৩২টি দলকে নিয়ে ‘ই’ টায়ারের নকআউট পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

এই পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ফিফা এই প্রতিযোগিতায় ছয়টি টায়ারে চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)