Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিএনপি চেয়ারম্যান

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) মাজারে তারেক রহমান জিয়ারত করছেন

নিজস্ব প্রতিবেদক সিলেট

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি,২০২৬, ১২:১৬ এ এম
সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) মাজারে তারেক রহমান জিয়ারত করছেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। তার বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে রাত সোয়া ৮টার দিকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) এর মাজারে যান। সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

তার সফরসঙ্গী ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রাত পৌণে ৯টার দিকে মাজারে পৌঁছানোর পর তারেক রহমান মাজার জিয়ারত ও দোয়া করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)