Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী

রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন...মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৮:২৬ পিএম
রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন...মির্জা ফখরুল

‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’—এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সভায় মাদকবিরোধী কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান ঠাকুরগাঁওয়ে শুরু করেছি সবাইকে সম্পৃক্ত করে।

আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে—সবাইকে নিয়ে এই মাদকবিরোধী অভিযানকে আমরা একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।’

মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে কার্যকর পথ বলে মনে করেন তিনি।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা ছাড়া আমি মনে করি, বিকল্প কোনো পথ নাই। শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব না।

আমি বিশ্বাস করি আমরা ঠাকুরগাঁওতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব অবশ্যই।’

সংবাদমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা চাই আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন।

এবং এই প্রচারটা করবেন, এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এভাবেই আমাদের নিজেদেরকে এগোতে হবে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)