ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি চীনা শিল্পাঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার....অর্থমন্ত্রী আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের সামরিক হামলার হুঁশিয়ারি...ডোনাল ট্রাম্পের নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান....প্রধানমন্ত্রীর ২০২৬ সালের নির্বাচনে ভোট নয়, ফলাফল চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেলেন,আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি স্বাস্থ্য গবেষণায় নবনির্বাচিত নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি ও মীম শরৎ গ্রুপকে ফুলেল শুভেচ্ছা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন

এস এম মিজান

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৬:০৫ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৬:১৫ এ এম
সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক  শামীমা পারভীন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

বুধবার ০৮ জুলাই পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

ওই সভায় মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।

এবার সেই কমিটির পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হলো। কমিটির সহ-সভাপতি পদে ১০ জন কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার।যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাতজন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার, মোহাম্মদ জসীম উদ্দিন এবং ড. চৌধুরী মো. জাবের সাদেক।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোর্তোজা আলী খান, কোষাধ্যক্ষ হয়েছেন মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মোস্তাক সরকার।

পূর্ণাঙ্গ কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মুহাম্মদ তালেবুর রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক হিসেবে তারেক মাহমুদকে রাখা হয়েছে।

নবগঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, আইন সম্পাদক, আন্তঃসার্ভিস সমন্বয় সম্পাদক, প্রকাশনা সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, গবেষণা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, আপ্যায়ন সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকের পদ রয়েছে। এছাড়া কমিটিতে ৯৭ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)