ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি চীনা শিল্পাঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার....অর্থমন্ত্রী আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের সামরিক হামলার হুঁশিয়ারি...ডোনাল ট্রাম্পের নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান....প্রধানমন্ত্রীর ২০২৬ সালের নির্বাচনে ভোট নয়, ফলাফল চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেলেন,আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি স্বাস্থ্য গবেষণায় নবনির্বাচিত নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি ও মীম শরৎ গ্রুপকে ফুলেল শুভেচ্ছা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠন

নবনির্বাচিত নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি ও মীম শরৎ গ্রুপকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৬:৩৫ পিএম
নবনির্বাচিত নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি ও মীম শরৎ গ্রুপকে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিতাইগঞ্জের সামাজিক ও মানবিক সংগঠন সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সোনালী সকাল সেবা সংঘের সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন খান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসীম উদ্দিন মৃধা।

এসময় সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আলীসহ নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

একই সঙ্গে তাঁরা নতুন কমিটির সার্বিক সফলতা সহ, নবনির্বাচিত কমিটির সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “সোনালী সকাল সেবা সংঘের সঙ্গে আমি আছি। আপনাদের সুসময় ও দুঃসময়ে পাশে থাকব।

সমাজের কল্যাণে আপনাদের যেকোনো মানবিক ও সেবামূলক কাজে সহযোগিতা করার চেষ্টা করব।

একই সঙ্গে আমাদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং নারায়ণগঞ্জের আটা-ময়দা শিল্পের উন্নয়নে নবনির্বাচিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ একজন সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উভয় সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)