ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি চীনা শিল্পাঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার....অর্থমন্ত্রী আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের সামরিক হামলার হুঁশিয়ারি...ডোনাল ট্রাম্পের নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান....প্রধানমন্ত্রীর ২০২৬ সালের নির্বাচনে ভোট নয়, ফলাফল চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেলেন,আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি স্বাস্থ্য গবেষণায় নবনির্বাচিত নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি ও মীম শরৎ গ্রুপকে ফুলেল শুভেচ্ছা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে

নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান....প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ১১:২৪ পিএম
নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান....প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এ অংশ নেওয়া শিশু-কিশোরদের সংবাদ যেন আগামীকালের পত্রিকা ও সম্প্রচারে লিড নিউজ হিসেবে গুরুত্ব পায়।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ।

কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত নিউজই থাক, আগামীকাল আপনাদের পত্রিকায় বা সম্প্রচারমাধ্যমে আজকের এই শিশুদের খেলার সংবাদটি যেন লিড করা হয়।

এটি আমার অনুরোধ।’ তিনি আরও বলেন, ‘আশা করি, আপনারা ইলেকট্রনিক মিডিয়াতেও আমাদের এই ভবিষ্যৎকে তুলে ধরবেন।

আমাদের বাংলাদেশ অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা তা অস্বীকার করছি না।

কিন্তু এসব সমস্যার পাশাপাশি বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারি, সেই সম্ভাবনাও আমাদের সামনে তুলে ধরতে হবে।’

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

তিনি পরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)