ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফারজানা রুপার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী, বার কাউন্সিলে আবেদন ● আলাদা থাকছেন সাবিলা নূর,বিচ্ছেদের গুঞ্জন ● সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের একাধিক তথ্য সূএ যাচাইয়ের তাগিদ,....কাদের গনি চৌধুরীর ● ঢাকা-৪,৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ● হামলার পর প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে....আরিফুল হক চৌধুরী ● নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন ● দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ● সচিবালয়ের নিরাপত্তায় কঠোর নির্দেশনা,সংসদ সদস্যদেরও যাতায়াতে বিধিনিষেধ ● চাঁদাবাজি বন্ধে স্টারলিং হিউম্যান হলার (লেগুনা) মালিক ও শ্রমিকদের ৫ দফা দাবি ● ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী দ্বারা ক্রীড়া সংগঠক গোলাম সাব্বির মাসুমকে হেনস্তার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেরাটন, ওয়েস্টিন, হিলটন ও জব্বার টাওয়ারের তথ্য চেয়েছে....পূর্ত মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৬:৫৬ এ এম
শেরাটন, ওয়েস্টিন, হিলটন ও জব্বার টাওয়ারের তথ্য চেয়েছে....পূর্ত মন্ত্রণালয়

রাজধানীর তিনটি অভিজাত হোটেল ও একটি টাওয়ারের নির্মাণসংক্রান্ত তথ্য চেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

ভবন গুলোর নকশা অনুমোদন, নির্মাণ ত্রুটি ও নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং উন্নয়ন নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে এসব তথ্য চাওয়া হয়েছে।

এই তালিকায় রয়েছে বনানীর হোটেল শেরাটন, গুলশানের দ্য ওয়েস্টিন ঢাকা ও হোটেল হিলটন এবং গুলশান-১-এর গোলচত্বরে অবস্থিত জব্বার টাওয়ার। রাজউক সূত্র বলছে, মন্ত্রণালয়ের চাওয়া তথ্য প্রস্তুতে কাজ করছে তারা।

জানা গেছে, ইমারত নির্মাণ আইন না মেনে ভবনগুলো নির্মাণের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এসব তথ্য চেয়েছে।

এর মধ্যে হোটেল শেরাটন ও দ্য ওয়েস্টিনের মালিকানায় রয়েছে নূর আলীর প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট।

অনুসন্ধানে উঠে এসেছে, বনানীর ৪৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬০ কাঠা জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স’ নির্মাণের জন্য বোরাক রিয়েল এস্টেটের সঙ্গে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের চুক্তি হয় ২০০৭ সালের ২৫ জুন।

চুক্তি অনুযায়ী, প্রথমে ১৩ তলা এবং পরে সংশোধিত চুক্তিতে ১৪ তলা ভবন নির্মাণের কথা ছিল।

তবে শেষ পর্যন্ত নির্মাণ করা হয় ২৮ তলা ভবন। বর্তমানে সেখানে পরিচালিত হচ্ছে পাঁচ তারকা হোটেল শেরাটন।

ভবনটিতে নির্মাণবিধি অনুসরণ না করার অভিযোগ রয়েছে। এ ছাড়া হাইকোর্ট ভবনটির ওপরের আটটি তলার বিষয়ে স্থিতাবস্থা জারি করেছেন।

এ কারণে ভবনটিতে পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায়ও বাধা রয়েছে।

হোটেলটির পেছনে ১৩ তলা মার্কেট নির্মাণ করা হয়েছে পুরোনো ভবনের কাঠামোর ওপর। সামনের হোটেল ভবনটিতে ইমারত নির্মাণ আইন অনুযায়ী সেটব্যাক অর্থাৎ জমির সীমানা থেকে ভবনের দেয়াল পর্যন্ত খালি রাখার নির্ধারিত দূরত্ব এবং ফ্লোর এরিয়া রেশিও (ফার) যথাযথভাবে রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এমনকি ফুটপাতও নিজেদের মতো করে ব্যবহার করছে তারা। রাজধানীর আরেক অভিজাত হোটেল হিলটনের নির্মাণ নিয়েও অভিযোগ রয়েছে।

হোটেলটির মালিক সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল। রাজউকের কাছ থেকে ২৪ তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়ে সেখানে ৩৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে গুলশান-১-এর গোলচত্বরে অবস্থিত জব্বার টাওয়ারের মালিক শিল্পপতি মির্জা আব্দুল জব্বার।

অভিযোগ রয়েছে, ভবনটি নির্মাণের ক্ষেত্রে সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (ফার) যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

এ ছাড়া রাজউকের কাছ থেকে নয় তলার অনুমোদন নিয়ে ভবনটি ২২ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।

পরে ভবনটির বৈধতা পাওয়ার আশায় রাজউকে আবেদন করেছেন মালিক।

জানতে চাইলে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল হক বলেন, ‘এই বিষয়ে মন্ত্রণালয় আমাদের কাছে তথ্য চেয়েছে।

আমরা সবকিছু যাচাই করে বিস্তারিত নথিপত্র পাঠাবো।’

এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘হিলটনসহ কয়েকটি ভবনের বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে, বিস্তারিত পরে বলা যাবে।’ তথ্য পূর্ত মন্ত্রণালয় রাজউক

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)