ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফারজানা রুপার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী, বার কাউন্সিলে আবেদন ● আলাদা থাকছেন সাবিলা নূর,বিচ্ছেদের গুঞ্জন ● সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের একাধিক তথ্য সূএ যাচাইয়ের তাগিদ,....কাদের গনি চৌধুরীর ● ঢাকা-৪,৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ● হামলার পর প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে....আরিফুল হক চৌধুরী ● নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন ● দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ● সচিবালয়ের নিরাপত্তায় কঠোর নির্দেশনা,সংসদ সদস্যদেরও যাতায়াতে বিধিনিষেধ ● চাঁদাবাজি বন্ধে স্টারলিং হিউম্যান হলার (লেগুনা) মালিক ও শ্রমিকদের ৫ দফা দাবি ● ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী দ্বারা ক্রীড়া সংগঠক গোলাম সাব্বির মাসুমকে হেনস্তার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢালিউডের অভিনেত্রী

আলাদা থাকছেন সাবিলা নূর,বিচ্ছেদের গুঞ্জন

মহসীন শামীম

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ১১:৪৪ পিএম
আলাদা থাকছেন সাবিলা নূর,বিচ্ছেদের গুঞ্জন

ঢালিউড অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে।

স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন বলে বিভিন্ন সূত্রের দাবি।

তবে বিচ্ছেদ কিংবা নতুন কোনো সম্পর্কে জড়ানোর বিষয়ে অভিনেত্রী বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চলতি বছর মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার শুটিং ঘিরে সাবিলা নূরের সঙ্গে সিনেমাটির ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) আবদুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলেও শোবিজসংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি।

তাঁদের ভাষ্য, কাজের সূত্রে পরিচয় থেকে এই ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

সূত্রগুলোর দাবি, সাবিলার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার পেছনে এই সম্পর্কের গুঞ্জনও রয়েছে।

এদিকে অভিনেতার সঙ্গে সাবিলার নতুন রসায়ন তৈরি হওয়ার আরেকটি গুঞ্জনে জড়িয়েছে শাকিব খানের নাম।

তবে শাকিব খানের ঘনিষ্ঠজনদের দাবি, তাঁদের সম্পর্ক পেশাগত গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ বিষয়ে শাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি।

বিচ্ছেদ বা নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে সাবিলা নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

অভিনেত্রী কিংবা তাঁর পরিবারের কোনো সদস্যও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর।

বন্ধুত্বের সম্পর্ক থেকে একসময় তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)