ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফারজানা রুপার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী, বার কাউন্সিলে আবেদন ● আলাদা থাকছেন সাবিলা নূর,বিচ্ছেদের গুঞ্জন ● সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের একাধিক তথ্য সূএ যাচাইয়ের তাগিদ,....কাদের গনি চৌধুরীর ● ঢাকা-৪,৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ● হামলার পর প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে....আরিফুল হক চৌধুরী ● নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন ● দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ● সচিবালয়ের নিরাপত্তায় কঠোর নির্দেশনা,সংসদ সদস্যদেরও যাতায়াতে বিধিনিষেধ ● চাঁদাবাজি বন্ধে স্টারলিং হিউম্যান হলার (লেগুনা) মালিক ও শ্রমিকদের ৫ দফা দাবি ● ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী দ্বারা ক্রীড়া সংগঠক গোলাম সাব্বির মাসুমকে হেনস্তার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সচিবালয়ের নিরাপত্তায় কঠোর নির্দেশনা,সংসদ সদস্যদেরও যাতায়াতে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০১:১২ পিএম
সচিবালয়ের নিরাপত্তায় কঠোর নির্দেশনা,সংসদ সদস্যদেরও যাতায়াতে বিধিনিষেধ

সংসদ সদস্যরা (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের সময় সঙ্গে নিতে পারবেন কেবল নিজেদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে।

এ দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তিকে গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

নিরাপত্তা জোরদার এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবালয়ের নিরাপত্তাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক:

সভায় সিদ্ধান্ত হয়, সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে থাকা কর্মকর্তা ও চালকের পরিচয় এবং সচিবালয়ে প্রবেশের অনুমোদন যথাযথভাবে যাচাই করতে হবে।

অনুমোদন নিশ্চিত হওয়ার পরই তাঁদের প্রবেশের সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সংসদ সদস্যদের গাড়িতে একাধিক ব্যক্তির প্রবেশের ঘটনা নিরাপত্তা ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করছে।

অনেক ক্ষেত্রে একটি গাড়িতে চার থেকে পাঁচজন পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করেন।

তাঁদের প্রত্যেকের প্রবেশের অনুমতি রয়েছে কি না, তা যাচাই করতে গিয়ে দায়িত্ব প্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমস্যায় পড়তে হয়।

বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত যাত্রীদের বিষয়ে দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ কার্যালয় অবস্থিত।

ফলে যথাযথ পরিচয় যাচাই এবং অনুমোদন ছাড়া অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিরাপত্তার এসব উদ্বেগ বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে যাত্রীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় ও প্রবেশের অনুমোদন যাচাই নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)