নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে আজ রবিবার (২১ জুন) বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক কর্মসূচি শেষ করে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।
দুই দেশ মিলিয়ে মোট ৬ দিনের এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কৌশলগত আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।