ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডেমরায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎সিকু চাকমা

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১২:০৮ এ এম
ডেমরায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎রাজধানীর ডেমরা এলাকা থেকে প্রায় ২০ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। ‎ ‎র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। ‎ ‎

আটককৃতরা হলেন— মো. সারোয়ার হোসেন (৪২), মো. রুবেল হোসেন (৩৮) এবং মো. ফরহাদ হোসেন (২৬)। তাদের কাছ থেকে জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। ‎

‎এছাড়া ঘটনাস্থল থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৮৭৫ টাকা উদ্ধার করা হয়। ‎র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।

তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। ‎ ‎

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। ‎ ‎

র‌্যাব-১০ জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)