ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

হয় দুটিই ফাউল, নতুবা একটিও ফাউল নয়...বিশেষজ্ঞদের মন্তব্য কক্সবাজার উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসার ৬ ছাত্রী, এক শিক্ষিকাসহ ৮ নারীর মর্মান্তিক মৃত্যুতে আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল,কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ০১নং ওয়ার্ডে

ডি এন-ডি লেকপাড়ে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১০:৩৪ পিএম
ডি এন-ডি লেকপাড়ে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ০৬ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০১ নম্বর ওয়ার্ডের মিজমিজি ডি-এন-ডি লেকপাড় এলাকায় ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন (CCA)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক আমাদের নারায়ণগঞ্জ” এবং “জলবায়ু সহনশীল নারায়ণগঞ্জ গড়ি, সবুজে ভরি আগামী”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক মো. মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হওয়ায় অন্যান্য জেলার তুলনায় এখানকার তাপমাত্রা তুলনামূলক বেশি।

শিল্পকারখানা থেকে নির্গত ধোঁয়া ও পরিবেশগত কারণে ‘হিট ওয়েভ’-এর প্রভাবও বেশি অনুভূত হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এ কারণেই রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট মিজমিজি ডি-এন-ডি লেকপাড় এলাকাকে বৃক্ষরোপণের জন্য নির্বাচন করেছে।

মানবসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ, ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রেড ক্রিসেন্টের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা ডি-এন-ডি লেকপাড় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)