Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত পাঁচ বছরের শিশুর জীবন প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন শো-রুম উদ্বোধন রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের মিছিল সমাবেশ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে,জানাল সুপার কম্পিউটার পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত...প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চট্টগ্রাম নিখোঁজ সংবাদ

নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার

শহিদুল ইসলাম চট্টগ্রাম

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০১:৪২ এ এম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০১:৫০ এ এম
নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার

চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে ৯ বছর বয়সী এক শিশু।

নিখোঁজ শিশুটির নাম মোসাম্মত ইয়াসমিন আক্তার। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ জুন ২০২৬ (রবিবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বালুছড়া জিলানী মসজিদ সংলগ্ন গার্মেন্টস মাঠে খেলতে যায় ইয়াসমিন।

এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, ইয়াসমিনের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ভাটিকাশর গোরস্থানের পেছনে।

তার বাবা মো. মোতালেব ভূঁইয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। পরিবারের সঙ্গে এই প্রথম চট্টগ্রামে বেড়াতে আসে ইয়াসমিন।

নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা ও ভাই নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি।

বিষয়টি নিয়ে পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। শিশুটির সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

**যোগাযোগ:** *মো. মোতালেব ভূঁইয়া (শিশুটির বাবা)*মোবাইল: ০১৮১২-৫৪০২৮৩ *মুন্নাফ বেপারী (শিশুটির দাদা)*মোবাইল: ০১৩২২-১৩৭৮৪৭ *বিশেষ অনুরোধ:*মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি শেয়ার করুন।

আপনার একটি শেয়ার বা একটি তথ্য হয়তো একটি অসহায় পরিবারের হারিয়ে যাওয়া শিশুটিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)