Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত পাঁচ বছরের শিশুর জীবন প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন শো-রুম উদ্বোধন রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের মিছিল সমাবেশ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে,জানাল সুপার কম্পিউটার পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত...প্রধানমন্ত্রীর জুলাই অবমাননায় আনিস-সোমা-পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ মা‘নুষ তো খামেনিকে ঘৃণা করত’জানাজায় ইরানিদের কাঁদতে দেখে বিস্মিত...ডোনাল ট্রাম্প নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে,জানাল সুপার কম্পিউটার

এস এম মিজান ও নুরুল আজিজ চৌধুরী

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০১:৫২ পিএম
ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে,জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের শেষ ষোলোতে রোববার মুখোমুখি হবে ব্রাজিল আর নরওয়ে।

এই ম্যাচের আগে অপ্টার সুপার কম্পিউটার পঁচিশ হাজার সিমুলেশন চালিয়েছে। এরপর জানিয়েছে এই ম্যাচে জেতার সম্ভাবনা কাদের বেশি।

অপ্টার সিমুলেশন জানাচ্ছে নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ।

আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

রবিবার (০৫ জুলাই) সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ব্রাজিলের ৬৫ দশমিক ৬ শতাংশ।

আর নরওয়ের সেই সম্ভাবনা মাত্র ৩৪ দশমিক ৫ শতাংশ। জিতলে শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।

শেষ ষোলোর রেকর্ডও ব্রাজিলের পক্ষে কথা বলছে। বিশ্বকাপে নিজেদের শেষ দশটি শেষ ষোলোর ম্যাচের মধ্যে নয়টিতেই পরের রাউন্ডে গেছে তারা।

শুধু ১৯৯০ সালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বাদ পড়েছিল। অন্যদিকে নরওয়ে আগের রাউন্ডে আইভরি কোস্টের বিপক্ষে জিতেছিল একদম শেষ মুহূর্তে।

৮৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড, ম্যাচ শেষ হয় ২-১ গোলে। বিশ্বকাপের নকআউট পর্বে এটাই ছিল নরওয়ের প্রথম জয়।

এর আগে বড় কোনো টুর্নামেন্টে তারা মাত্র দুটি নকআউট ম্যাচ খেলেছিল, দুটোতেই হেরেছিল ইতালির কাছে, ১৯৩৮ আর ১৯৯৮ সালে।

আগের রাউন্ডে জাপানের বিপক্ষে কষ্টে জিতেছিল ব্রাজিল। শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন গ্যাব্রিয়েল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)