আ জা আন্তর্জাতিক ডেক্স
বিশ্বকাপের শেষ ষোলোর ১৬ দলের মধ্যে ইতোমধ্যে ১৩টি দল জায়গা নিশ্চিত করেছে।
বাকি তিনটি টিকিটের জন্য এখনও লড়াই করছে ছয়টি দল, যার মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
কাগজে-কলমে আর্জেন্টিনাই এই ম্যাচের ফেভারিট হলেও এখন পর্যন্ত অপরাজিত থাকা কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এই বাধা পেরোতে পারলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার। একই সঙ্গে আটলান্টায় অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচেও জায়গা করে নেবে আলবিসেলেস্তেরা।
প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিসর।
বাংলাদেশ সময় রাত ১২টায় এই দুই দলের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ শুরুর আগেই সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
অন্যদিকে, শেষ ৩২ পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল সকাল সাড়ে ৭টায় মুখোমুখি হবে ঘানা ও কলম্বিয়া।
এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে সুইজারল্যান্ড, ঘানা অথবা কলম্বিয়ার যেকোনো একটি দল।
তবে সেই সমীকরণ বাস্তবে রূপ নিতে হলে আগে শেষ ষোলোর ম্যাচ জিততে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।
সেমিফাইনালে পৌঁছাতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে ব্রাজিল, নরওয়ে, ইংল্যান্ড এবং মেক্সিকোর মতো শক্তিশালী দল।
আর ফাইনালে উঠতে পারলে তাদের অপেক্ষায় থাকতে পারে প্যারাগুয়ে, ফ্রান্স, কানাডা, মরক্কো, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র কিংবা বেলজিয়ামের যেকোনো একটি দল।
টুর্নামেন্টের ভিন্ন ব্র্যাকেটে থাকায় ফাইনালের আগে এসব দলের কারও সঙ্গে আর্জেন্টিনার দেখা হওয়ার সম্ভাবনা নেই।
এখন অবশ্য সব হিসাব-নিকাশের আগে আর্জেন্টিনার লক্ষ্য একটাই—কেপ ভার্দের বাধা পেরিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা।