Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প কেপ ভার্দে পেরোলেই আর্জেন্টিনার সামনে কারা..? বিশ্বকাপের মাঝেই ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার...টেটে ইয়ঙ্গি বন্যাপ্রবণ চর থেকে পুষ্টি বাগান: তারুণ্যের উদ্যমে বদলে যাচ্ছে সাভারের কৃষিচিত্র ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৪:৩৮ পিএম
বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

ফুটবল বিশ্ব যখন ফিফা বিশ্বকাপের উত্তেজনায় মেতে আছে, তখন গাজা থেকে এলো আরেকটি প্রাণহানির খবর।

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন এই ঘটনায় যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্রীড়াঙ্গনের প্রাণহানির তালিকা আরও দীর্ঘ হলো।

কাতার ভিত্তিক একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।

তিনি দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের হয়ে খেলতেন এবং স্থানীয় ফুটবলে পরিচিত মুখ ছিলেন।

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন সালিম আল-আশকার। তার মৃত্যুর সময় স্ত্রী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন।

ফলে এই ঘটনায় পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোক। এক বিবৃতিতে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

সালিম আল-আশকার সেই দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন বলে উল্লেখ করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলিভিত্তিক ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো।

এক বিবৃতিতে ক্লাবটি ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের মৃত্যুতে গভীর শোক জানিয়ে গাজায় অব্যাহত প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে।

একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত এবং দ্রুত শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে তারা।

বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশের মধ্যেই ফিলিস্তিনি এই গোলরক্ষকের মৃত্যুর খবর আবারও সামনে আনল গাজায় চলমান সংঘাতের মানবিক মূল্য।

যুদ্ধের প্রভাব শুধু সাধারণ মানুষের জীবনেই সীমাবদ্ধ নয়, ক্রীড়াঙ্গনের সঙ্গেও যুক্ত বহু মানুষের জীবন ও স্বপ্নও কেড়ে নিচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)