Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত পাঁচ বছরের শিশুর জীবন প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন শো-রুম উদ্বোধন রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের মিছিল সমাবেশ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে,জানাল সুপার কম্পিউটার পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত...প্রধানমন্ত্রীর জুলাই অবমাননায় আনিস-সোমা-পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের মিছিল সমাবেশ

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৯:৩৩ পিএম
রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের  মিছিল সমাবেশ

রাজধানী গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদা, সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ।

রোববার (০৫ জুলাই) দুপুরে চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটির ব্যানারে গুলিস্তানে বিক্ষোভ মিছিলটি করা হয়।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে গতকাল জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে।

জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন বলেন, চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরে জামাতের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে।

এই চাঁদার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে কিছু সন্ত্রাসী হামলা চালায়।

এতে তিনজন গুরুতরসহ ২০ আহত হয়েছেন। জামায়াত সূত্র জানায়, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে।

কিছুদিন ধরে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)