Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত পাঁচ বছরের শিশুর জীবন প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন শো-রুম উদ্বোধন রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের মিছিল সমাবেশ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে,জানাল সুপার কম্পিউটার পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত...প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১২:৩২ এ এম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১২:৪৯ এ এম
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, সারাদেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করেছে।

একই সঙ্গে তিনি বলেন, ৪ আগস্ট ছাত্রলীগকে বিভিন্ন এলাকা থেকে বিতাড়িত করার ক্ষেত্রেও ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অগ্রভাগে ছিলেন।

শনিবার (০৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সারাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ সব জায়গায় ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে।’

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাইদের বড় ভাই আবু হোসেনও বক্তব্য দেন। তিনি আবু সাইদ হত্যার মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

পাশাপাশি শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সহায়তা, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আবু হোসেন বলেন, তার ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।

তাকে গুলি করে হত্যার দৃশ্য দেশ-বিদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তার আত্মত্যাগই মানুষকে তৎকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকারের পতন ঘটলেও এ আন্দোলনে বহু পরিবার স্বজন হারিয়েছে এবং অনেকে স্থায়ীভাবে আহত হয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)