ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রূপগঞ্জ ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মিটার রিডারকে অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৪:৩৩ পিএম
রূপগঞ্জ ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মিটার রিডারকে অবরুদ্ধ

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন রূপগঞ্জ উপজেলার কেওঢালা গ্রামে ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে এলাকাবাসী এক মিটার রিডারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (১ জুলাই ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অতিরিক্ত ও অস্বাভাবিক বিল প্রদান করা হচ্ছে।

এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভুতুড়ে বিলের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মিটার রিডারকে আটকে রেখে "দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ চাই", "সঠিক নিয়মে বিদ্যুৎ বিল করতে হবে"সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন এবং অবরুদ্ধ মিটার রিডারকে উদ্ধার করে নিয়ে যান।

এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিলে অসঙ্গতি পাওয়া গেছে, সেগুলো যাচাই করে দ্রুত সমাধান করা হবে এবং প্রকৃত বিল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসী জানান, শুধু আশ্বাস নয়, ভবিষ্যতে যেন কোনো গ্রাহক ভুতুড়ে বিলের শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট দুর্নীতির তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় কেওঢালা এলাকাবাসী নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ এর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হস্তক্ষেপ কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)