Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত পাঁচ বছরের শিশুর জীবন প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন শো-রুম উদ্বোধন রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের মিছিল সমাবেশ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে,জানাল সুপার কম্পিউটার পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত...প্রধানমন্ত্রীর জুলাই অবমাননায় আনিস-সোমা-পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ মা‘নুষ তো খামেনিকে ঘৃণা করত’জানাজায় ইরানিদের কাঁদতে দেখে বিস্মিত...ডোনাল ট্রাম্প নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মন্ত্রী পরিষদ বিভাগের সাধারণ সভায়

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০২:০৭ পিএম
আপডেট : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০২:১২ পিএম
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের থ্রিডি ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে সরকার।

রোববার (০৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্রটি জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)