Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত পাঁচ বছরের শিশুর জীবন প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন শো-রুম উদ্বোধন রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের মিছিল সমাবেশ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে,জানাল সুপার কম্পিউটার পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত...প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাজীপুর মেয়াদোত্তীর্ণ-স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৭ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০১:৪৯ এ এম
গাজীপুর মেয়াদোত্তীর্ণ-স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৭ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজীপুর শ্রীপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে। রোববার (৫ জুলাই,) বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এ অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় তাঁর সাথে ছিলেন, ঔষধ প্রশাসনের গাজীপুরের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব স্যাম্পল ওষুধ মূলত কোম্পানি থেকে চিকিৎসকদের জন্য বিনামূল্যে দেওয়া হয়, যা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযানকালে ওইসব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার অপরাধে 'ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ)(গ)(ঘ) ধারায় শ্রীপুর সদরের ডিবি রোডে অবস্থিত জনসেবা ঔষধালয়'কে ২০ হাজার টাকা,

শ্রীপুর রেলগেট এলাকার প্রত্যাশা মেডিকেল হল'কে ১০ হাজার টাকা,একই এলাকার নুর ফার্মেসীকে ১০ হাজার টাকা,তারেক মেডিক্যাল হল'কে ৫ হাজার টাকা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার সাবাবা মেডিসিন কর্ণার'কে ১৫ হাজার টাকা, একই এলাকার তাওহীদ ড্রাগস হাউসকে ১৫ হাজার টাকা

এবং জয়নাল আবেদীন মেডিক্যাল হল'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন,' 'স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে।'

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)