ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মগবাজারে ছয় শিশুর মৃত্যু আগামী ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন

আ জা ডেক্স

প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ১১:২৪ পিএম
মগবাজারে ছয় শিশুর মৃত্যু আগামী ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আগামী ০৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত।

তিনি বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার (০১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঈদের আগে ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও আলাদাভাবে তদন্ত করছে।

তিনি আরও জানান, তদন্তকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করতে শিশুদের মায়েদের বক্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ কারণে তদন্ত প্রতিবেদনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইনগত ব্যবস্থার প্রস্তুতি ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।

তদন্তে যে তথ্য-উপাত্ত উঠে আসবে, তার ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টমর্টেমে সম্মতি দেননি অভিভাবকরা শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে কোনো পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেমের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে কোনো অভিভাবকই এতে সম্মতি দেননি। তিনি বলেন, অভিভাবকদের রাজি করানোর চেষ্টা করা হলেও তারা সম্মত হননি।

জোরপূর্বক পোস্টমর্টেম করা হলে নতুন করে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল।

তদন্ত চলমান, ফলাফলের অপেক্ষা স্বাস্থ্যমন্ত্রী জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

একই সঙ্গে প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

মগবাজারের এই মর্মান্তিক ঘটনায় ছয় শিশুর মৃত্যু জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

এখন তদন্ত প্রতিবেদনের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পরিবার ও দেশবাসী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)