ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মের ওপর রচিত গ্রন্থ 'আমার আব্বা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৩:১৮ পিএম
তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মের ওপর রচিত গ্রন্থ 'আমার আব্বা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামী চিন্তাবিদ মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মের ওপর রচিত গ্রন্থ 'আমার আব্বা’-এর প্রকাশনা অনুষ্ঠান গতকাল (২৭ জুন ২০২৬) শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে।

লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রণীত এ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ সময় ইতহাসবিদ তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ'র সাহিত্য, গবেষণা ও ইসলামী চিন্তাধারায় অসামান্য অবদানের কথা তুলে ধরা হয় ।

আলোচকরা তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে ‘গবেষণার আলোকে তরফ বিজয়’, ‘আরাকানের মুসলমান’, ‘মুসলিম মনীষা' রক্তস্নাত পলাশী, (তিন খণ্ড), ‘সিলেটে মাদানী (রহ.)' এবং ‘মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি সৈয়দ সুলতান'-এর বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন।

এছাড়াও ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারার বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য গবেষণাধর্মী গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটিতে মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন, সাহিত্যকর্ম ও ইসলামী চিন্তাধারার মূল্যবান দিকসমূহ তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

সামাজিক অবক্ষয়ের এই মুহুর্তে একজন সন্তান তার লেখক পিতাকে কেবল ধারনই করেননি, বরং পিতার জীবন কর্ম নিয়ে ৫৬০ পৃষ্টার বৃহৎ গ্রন্থ রচনা করেছেন ।

বিশিষ্ট লেখক গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ'র লিখিক এই গ্রন্থটি বাংলা সাহিত্যে এই বিরল ঘটনা আমাদের দিকভ্রান্ত আগামী প্রজন্মের পথের দিশা হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে তরফরত্ন ফাউন্ডেশন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে গুণীজনদের স্মরণ এবং তাঁদের কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন নাট্যকার কবি জালাল উদ্দীন রুমি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবুল হোসেন সংসদ সদস্য, সিলেট-৫ ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সচিব আনোয়ার হোসেন চৌধুরী লেখক ও গবেষক- ব্যবস্থাপনা পরিচালক, SME ফাউন্ডেশন সচিব জালাল আহমেদ চেয়ারম্যান- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, মাওলানা শাহ নজরুল ইসলাম বিশিষ্ট লেখক গবেষক ও পরিচালক- বাংলাদেশ ইমাম প্রশিক্ষণ একাডেমী, মাওলানা আরিফ উদ্দীন মারুফ আরব বিশ্বের জনপ্রিয় লেখক বিশিষ্ট গবেষক বহু গ্রন্থ প্রণেতা ও প্রধান পরিচালক, জামিয়া ইকরা বাংলাদেশ, কাজী তোফায়েল আহমদ বিশিষ্ট সাংবাদিক ও লেখক সম্পাদক দৈনিক দেশবার্তা, পীরজাদা সৈয়দ মুহাম্মাদ এহসান বিশিষ্ট লেখক- চিন্তক আলেমেদীন মাছিহাতা দরবার শরীফ · আহমদ বদরুদ্দীন খান, সম্পাদক মাসিক মদীনা, অ্যাডভোকেট আব্দুল কদ্দুস বাদল- বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ, অ্যাডভোকেট আবুল কালাম আযাদ সাধারণ সম্পাদক- বাহুবল উন্নয়ন ফোরাম, জনাব তোফায়েল গাজ্জালী সহ-সম্পাদক, দৈনিক যুগান্তর, মুফতি এনায়েতুল্লাহ সহ-সম্পাদক, বার্তা-২৪,

মাওলানা মনজুরে মওলা অধ্যক্ষ, আল-আযহার ইনস্টিটিউট,অধ্যাপক আব্দুল করিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাওলানা খালেদ সানাউল্লাহ সম্পাদক- হেরার জ্যোতি সাহিত্য পত্রিকা, ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম, প্রমুখ ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)