Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানবসম্পদ উন্নয়নেই জোর দিচ্ছে সরকার...ইউজিসি সদস্য ড. মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৮:০৯ এ এম
মানবসম্পদ উন্নয়নেই জোর দিচ্ছে সরকার...ইউজিসি সদস্য ড. মামুন

উচ্চশিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এখন মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আয়োজিত ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি পরিদর্শনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, “বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উচ্চশিক্ষার রূপান্তর। এ লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণায় অর্থায়ন বৃদ্ধি এবং শিক্ষক প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, “অতীতে অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন মানবসম্পদ উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষক ও প্রশাসনের দক্ষতা বাড়াতে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে সেবার মান, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়াতে সহায়তা করবে।”

ইউজিসি সদস্য বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেও শিক্ষা খাতে অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইউজিসি।

বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাউবির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের প্রশিক্ষণ শাখার প্রধান প্রফেসর সেলিনা জামান, প্রোগাম অফিসার সুলতানা রাজিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত সক্ষমতা বাড়াতে হিট প্রকল্পের আওতায় ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে ইউজিসি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)