নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের সক্রিয় সদস্য মোঃ মফিজ হোসেন মজুকে (৪৬) গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ ২৩ জুন মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি এ অভিযান পরিচালনা করেন।
জানা যায় মজু পাইনাদী নতুন মহল্লার হাজী সাইজউদ্দিন আহমদের ছেলে ৷ বর্তমানে মজু হিরাঝিলের ৩নং রোডের এ ব্লকের ৩১০ বাড়িতে বসবাস করে৷
পুলিশ জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রীয় সদস্য মফিজ হোসেন মজুকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে মঙ্গলবার বিকেলে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে মজু সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের নাতি৷ নানার দাপট দেখিয়ে ১৭ বছর এলাকায় ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিল৷
ভূমিদস্যুতা, চাদাবাজি, দখলবাজি, মসজিদের টাকা আত্মসাত, গ্যাসচুরি, বিদ্যুৎ চুরিসহ নানা অপকর্মে জড়িত মজু৷
এমনকি বাসাবাড়ির ময়লা আবর্জনা বহনকারী জসিম এর কাছ থেকে প্রতিমাসে ১৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে মজুর বিরুদ্ধে।
মক্কীনগর এলাকায় তার বাড়ির গ্যাসসংযোগ গত মাসে ( ঈদুল আজহার আগে) বিচ্ছিন্ন করেছে তিতাসগ্যাস কর্তৃপক্ষ৷
তার বাড়িতে রয়েছে চোরাই গ্যাসলাইন এবং অবৈধ একাধিক চুলা৷ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরও মজু অবৈধ সংযোগ থেকে গ্যাস ব্যবহার করছে৷
মক্কীনগর এলাকার একটি মসজিদের নামে রনি নামে জনৈক ব্যক্তির দেয়া ২ শতাংশ জমি মজু বিক্রি করে টাকা মসজিদ ফান্ডে না দিয়ে আত্মসাত করেছে৷
এ ছাড়া গত ২০১৩ সাল থেকে মজু মসজিদের উন্নয়নের নামে এলাকার বাড়ি প্রতি ৫০ হাজার থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করারও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীকে রীতিমতে মজু জিম্মি করে রেখেছে৷ এলাকাবাসীর দাবি মজুর বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করলেই তার অপরাধের সত্যতা পাওয়া যাবে।
তাই আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি এলাকাবাসীর অনুরোধ মজুর বিরুদ্ধে তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার।