ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফতুল্লায় ৯ টন নিষিদ্ধ পলিথিনের কাবারভ্যান আটকসহ চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৮:০৬ পিএম
ফতুল্লায় ৯ টন নিষিদ্ধ পলিথিনের কাবারভ্যান আটকসহ চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার রঘুনাথপুর আজিমুসান জামে মসজিদ সংলগ্ন ভুইগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ টন নিষিদ্ধ পলিথিনসহ একটি কাবারভ্যান  আটক করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার ২৫ জুন সকালে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত পলিথিন ও আটক চালককে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, মেসার্স মক্কা ট্রান্সপোর্ট সার্ভিসের একটি কাবারব্যান থেকে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাবারভ্যান চালক ইমাম হোসেন (পিতা- আব্দুল খালেক), ভোলা জেলার রতনপুর এলাকার বাসিন্দাকে আটক করা হয়েছে।

আটক চালক ইমাম হোসেন দাবি করেন, মৌচাক স্ট্যান্ড সংলগ্ন একটি গলিতে প্রায় ৩০ মিনিট অবস্থানকালে কয়েকজন ব্যক্তি বিভিন্ন পরিচয়ে তাদের কাছে আসে।

তিনি বলেন, “একবার সাংবাদিক, একবার পুলিশ পরিচয়ে এসে তারা আমাদের সঙ্গে থাকা নিষিদ্ধ পলিথিনের চালান মেমো নিয়ে যায়।

পরে আমাদের গাড়িটিকে একই এলাকায় কয়েকবার ঘোরানো হয়।” অন্যদিকে অ্যাডভান্স পার্সেল নামের একটি প্রতিষ্ঠানের কর্মী মসিউর রহমান অভিযোগ করেন, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা গাড়িটির অবস্থান পাসপোর্ট অফিসের সামনে শনাক্ত করেন।

সেখানে গেলে কয়েকজন ব্যক্তি তাদের আটকে রাখে এবং তাদের একজন সহকর্মীকে জিম্মি করে বলে দাবি করেন তিনি।

মসিউর রহমান বলেন, “আমাকে টাকা নিয়ে আসতে বলা হয়। পরে আমরা র‍্যাব-১১ কার্যালয়ে অভিযোগ করি। অভিযোগের বিষয়টি জানতে পেরে প্রায় দেড় ঘণ্টা পর তারা আমাদের লোকটিকে ছেড়ে দেয়।”

তিনি আরও অভিযোগ করেন, ওই ব্যক্তিরা তাদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করে এবং পুলিশে দেওয়ার হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে রাতে হাইওয়ে পুলিশ লরিটিকে কিছু সময়ের জন্য আটক করলেও পরে ছেড়ে দেয়। পরবর্তীতে র‍্যাব-১১ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবকে মুঠো ফোনে ফোন দিলে তিনি, জানান “আমি বর্তমানে থানার বাইরে আছি।

জানতে পেরেছি, র‍্যাব ও থানার পুলিশ যৌথভাবে কিছু নিষিদ্ধ পলিথিন আটক করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)