ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

আমজাদ হোসেন

প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ০৬:৪০ পিএম
ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে আকর্ষণীয় ঈদ ধামাকা ক্যাম্পেইন চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া।

একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগসহ এই ক্যাম্পেইনের আওতায় নুবিয়ার নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে গ্রাহকরা পাচ্ছেন লক্ষ টাকার অফার ও নিশ্চিত অসংখ্য উপহার।

ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে লটারির মাধ্যমে গ্রাহকরা পেতে পারেন মেগা প্রাইজ লক্ষ টাকার বিশেষ অফার।

এছাড়া নিশ্চিত উপহারের মধ্যে রয়েছে নুবিয়া ব্র্যান্ডের ছাতা, থার্মোফ্লাস্ক, স্টাইলিশ ব্যাগ এবং টি-শার্ট।

আর বাম্পার অফারে থাকছে একটি স্মার্টফোন কিনলে আরেকটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ এবং নিশ্চিত মোবাইল রিচার্জ।

নুবিয়ার জনপ্রিয় সব স্মার্টফোনেই থাকছে এই ঈদ অফার। মডেলগুলো হলো সাশ্রয়ী সিরিজ হিসেবে পরিচিত নুবিয়া এ৩৬, যার দাম ১০ হাজার ৪৯৯ টাকা।

আরো রয়েছে এ৫৬ ও এ৭৬ যার দাম যথাক্রমে ১১ হাজার ৪৯৯ টাকা ও ১২ ৯৯৯ টাকা। এছাড়া প্রিমিয়াম ডিজাইন সিরিজের মধ্যে রয়েছে ভি৭০ ডিজাইন ও ভি৮০ ডিজাইন।

যার দাম যথাক্রমে ১৩ হাজার ৪৯৯ টাকা ও ১৮ হাজার ৪৯৯ টাকা। আর পাওয়ারফুল পারফরম্যান্স সিরিজের মধ্যে রযেছে ২০ হাজার ৯৯৯ টাকার ভি৮০ প্রো ও ১৬ হাজার ৯৯৯ টাকার ভি৮০ ম্যাক্স।

ঈদ ক্যাম্পেইনের এই অফারে অংশ নিতে গ্রাহককে ফোন কেনার পর NUBIA Your Name IMEI Number লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে।

আকর্ষণীয় ‘ঈদ ধামাকা’ অফারটি চলবে পবিত্র চাঁদ রাত পর্যন্ত। দেশের সকল অনুমোদিত আউটলেট ও মোবাইল শপ থেকে নুবিয়া স্মার্টফোন কিনে এই অফারটি উপভোগ করা যাবে।

নুবিয়া তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারে গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকতে বদ্ধপরিকর।

এই ঈদ ক্যাম্পেইনটি গ্রাহকদের ঈদ কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করে চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)