ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি চীনা শিল্পাঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার....অর্থমন্ত্রী আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের সামরিক হামলার হুঁশিয়ারি...ডোনাল ট্রাম্পের নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান....প্রধানমন্ত্রীর ২০২৬ সালের নির্বাচনে ভোট নয়, ফলাফল চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেলেন,আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি স্বাস্থ্য গবেষণায় নবনির্বাচিত নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি ও মীম শরৎ গ্রুপকে ফুলেল শুভেচ্ছা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের ককরোজ জনতা পার্টি র

পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের নির্দেশ...মোদির

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০১:১৬ পিএম
পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের নির্দেশ...মোদির

পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। জাতীয় পর্যায়ের পরীক্ষা পদ্ধতিকে আরও শক্তিশালী ও আধুনিক করতে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি জানান, নবগঠিত টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই দেশের আসন্ন পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন আন্দোলন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর এই উদ্যোগের ঘোষণা আসে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তারা এখন কারাগারে রয়েছে।

একই সঙ্গে এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং সংসদে কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রযুক্তিনির্ভর ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে গঠিত টাস্কফোর্সে রয়েছেন প্রযুক্তি ও শিক্ষা খাতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

এর মধ্যে আছেন নন্দন নিলেকানি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মিনা।

সরকারের প্রত্যাশা, ইউআইডিএআই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একস্টেপ ও ই-গভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা, পদ্মভূষণ ও জোসেফ শুম্পিটার পুরস্কারপ্রাপ্ত এবং আইআইটি বোম্বের স্নাতক নন্দন নিলেকানির প্রযুক্তিগত দক্ষতা ভারতের জাতীয় পরীক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও নির্ভুল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)