ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইএমএফের পূর্বাভাস, বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে ● ভারত থেকে আসছে ২০০ রেলকোচ, প্রথম চালানে ১৮টি ● কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর ● আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ৩০০ কোটি টাকা....প্রতিমন্ত্রী ● শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল ● আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে....প্রসিকিউশন ● ইমরান সমর্থকদের ঠেকাতে কনটেইনারের দেয়াল,পাকিস্তানে পণ্য পরিবহনে অচলাবস্থা ● বিশ্ব স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণস্বাস্থ্য হোমিওর র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ● ভারতের পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে.....মমতা ● দেশে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যুক্তরাষ্ট্র অর্থ মন্ত্রণালয়ে

ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা, নেপথ্যের কারণ কী...?

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৫:৩১ পিএম
ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা, নেপথ্যের কারণ কী...?

সন্দেহজনক আর্থিক লেনদেন এবং সম্ভাব্য অর্থ পাচারের ঘটনা শনাক্ত করে কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ জরিমানার ঘটনা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ জরিমানার তথ্য প্রকাশ করে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ব্যাংকটি ৫০০ কোটি ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য সরকারকে জানায়নি।

এসব লেনদেনের মধ্যে ১০০ কোটি ডলারের লেনদেন জাতীয় নিরাপত্তা এবং অবৈধ অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করেছিল।

এ ছাড়া চীনা অর্থ পাচারকারী চক্রের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে অর্থ পাচারের সঙ্গে সম্পর্কিত হতে পারে—এমন লেনদেন শনাক্ত করতেও ব্যাংকটি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর চিহ্নিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশোধনমূলক কাজ সম্পন্ন করতে তাদের দল প্রতিশ্রুতিবদ্ধ।

আর্থিক হিসাবে পড়বে জরিমানার প্রভাব ব্যাংকটির ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশের এক দিনেরও কম সময় আগে জরিমানার ঘোষণা আসে।

বুধবার সকালে ফলাফল প্রকাশের কথা ছিল ব্যাংকটির। এক ইমেইল বিবৃতিতে ব্যাংক অব আমেরিকা জানায়, তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাবে ১২০ কোটি ডলারের কর-অযোগ্য ব্যয় যুক্ত হবে।

এর ফলে নিট আয়ের ওপর শেয়ারপ্রতি প্রায় ১৭ সেন্টের প্রভাব পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান সংশোধনমূলক কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী ও প্রয়োজনীয় সম্পদ নিয়োজিত করা হয়েছে।

এ কার্যক্রমের ব্যয়ও ব্যাংকটির বর্তমান ব্যয়ের হিসাবের অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বড় কোনো ব্যাংক অর্থ পাচার প্রতিরোধ এবং নিষেধাজ্ঞাসংক্রান্ত নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে তার প্রভাব শুধু ওই প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

বরং এর ফলে পুরো মার্কিন আর্থিক ব্যবস্থা অবৈধ অর্থায়নের বড় ধরনের ঝুঁকিতে পড়ে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)