ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইএমএফের পূর্বাভাস, বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে ● ভারত থেকে আসছে ২০০ রেলকোচ, প্রথম চালানে ১৮টি ● কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর ● আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ৩০০ কোটি টাকা....প্রতিমন্ত্রী ● শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল ● আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে....প্রসিকিউশন ● ইমরান সমর্থকদের ঠেকাতে কনটেইনারের দেয়াল,পাকিস্তানে পণ্য পরিবহনে অচলাবস্থা ● বিশ্ব স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণস্বাস্থ্য হোমিওর র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ● ভারতের পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে.....মমতা ● দেশে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৩:০৮ পিএম
নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন

গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুনরায় জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী।

এ সময় তিনি বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। জানা গেছে, হাইকোর্ট থেকে তিনি তার সব মামলায় জামিন পেয়েছেন।

মামলায় শামীম ওসমান প্রথম, আইভী ১১ নম্বর আসামি:

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন।

এ ঘটনায় করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান আইভী।

পরে পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও সমর্থক ছিলেন।

পুলিশি প্রতিবেদনে সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি:

আদালতে শুনানির সময় আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলাটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি এবং হত্যাকাণ্ডে আইভীর সংশ্লিষ্টতার প্রমাণও মেলেনি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আদালতের নোটিশ দেওয়া সত্ত্বেও মামলার বাদী ও নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম হাজির হননি।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আবেদন জানানোর পাশাপাশি আইভীর পুনরায় জামিন চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী:

আইভীর জামিনের বিরোধিতা করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জানান, এ জামিনের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়া হবে।

এর পরিপ্রেক্ষিতে আইভীর আইনজীবী আওলাদ হোসেন ও আসামিপক্ষের অন্য আইনজীবীরা প্রশ্ন তোলেন, কোন আইনি বিধানের আওতায় পিপি নারাজি পিটিশন দেবেন।

দুই পক্ষের বক্তব্য শোনার পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)